Search This Blog

রোজার সময় মাথাব্যথা : কেন হয়, প্রতিরোধের উপায়


                                      রোজার সময় মাথাব্যথা প্রতিরোধে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান                                    করুন। ছবি : সংগৃহীত
রোজার সময় অনেকেই মাথাব্যথার সমস্যায় ভোগে(cp) মাথাব্যথার কয়েকটি ধরন রয়েছে , এর মধ্যে অন্যতম দুটি হলো, টেনশনটাইপ হেপঅ্যাক ও মাইগ্রেন।(cp) সাধারণত ৯৫ ভাগ মানুষের এসব মাথাব্যথা হয়,,আর পাঁচ ভাগ মানুষের অন্যান্য কারণে মাথাব্যথা হয়ে থাকে। /যাদের আগে থেকে মাথাব্যথার রোগ রয়েছে,_ তাদের রোজার সময় ব্যথা বেড়ে যেতে পারে। 😢😢তবে যাদের মাথাব্যথার সমস্যা নেই, 💃রোজার সময় তাদেরও ব্যথা বেড়ে যায়। 😢বিশেষ করে রোজার প্রথম দিকে।😢 রোজার সময় মাথাব্যথা হয় কেন? রোজার সময় মাথাব্যথা হয় কেন, এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু। তিনি বলেন, ‘রোজার সময় মাথাব্যথার কারণ হলো, পানিশূন্যতা, শরীরে গ্লুকোজের অভাব ও ঘুমের অসুবিধা। যাদের আগে থেকে মাথাব্যথার রোগ নেই😱, তাদের মাথাব্যথা হওয়ার কারণ আসলে এগুলো।’💃 ডা. হুমায়ুন কবীর হিমু আরো বলেন, ‘এখন তো অনেক দীর্ঘ সময় রোজা। তাই শরীরে পানিস্বল্পতা দেখা দেয়। মস্তিষ্কে পানি সরবরাহ কমে যায়। 💊এ কারণে ব্যথা হয়। আবার ১৪ থেকে ১৫ ঘণ্টা না খেয়ে থাকার কারণে শরীরের গ্লুকোজের ঘাটতি হয়। এ জন্য মস্তিষ্কেও গ্লুকোজ কমে যায়😢। যেহেতু গ্লুকোজ ছাড়া মস্তিষ্ক চলতে পারে না, তাই এর অভাবে মাথাব্যথা দেখা দিতে পারে। আরেকটি বিষয় হলো ঘুমের অসুবিধা😭। যেহেতু রাতে জাগা হয়, তাই ঘুমের সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে।’😭 প্রতিরোধ রোজার সময় মাথাব্যথা প্রতিরোধে করণীয় বিষয়ে ডা. হিমু বলেন, ‘ইফতার থেকে সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।😍 পাশাপাশি অন্যান্য তরল খাবার বেশি খেতে হবে। খাবারে শর্করাজাতীয় খাবার থাকতে হবে। ইফতারে মিষ্টি রাখা যেতে পারে।’😱 ঘুমের সমস্যা কমাতে আগে থেকে একটি পরিকল্পনা করা যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘যাদের অনেক রাত পর্যন্ত জাগার অভ্যাস, তারা এটি না করে আগেভাগে ঘুমিয়ে পড়ুন।😍 অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন😍। আর যারা আগে থেকে মাথাব্যথার ওষুধ খান, 💊💊তাদের নিয়মিত ওষুধ খেতে হবে।👍 ওষুধ বাদ দেওয়া যাবে না☝। অনেকের তিনবেলা ওষুধ খেতে হয়। এ ক্ষেত্রে সকালের ওষুধ সেহরির সময়, দুপুরে ওষুধ ইফতারের সময়, আর রাতের ওষুধ ঘুমানোর আগে খেতে হবে। আর যাদের সাধারণ মাথব্যথা তারা প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন।✋✋’ এরপরও সমস্যা থেকে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে পরামর্শ তাঁর।😍😍




সংগৃহীত,
https://m.ntvbd.com/health/250749/রোজার-সময়-মাথাব্যথা--কেন-হয়--প্রতিরোধের-উপায়

Post a Comment

0 Comments